রূপগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে বৃষ্টি আক্তার (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গৃহবধূ বৃষ্টি আক্তার বরিশাল জেলার আগৈলঝড়া এলাকার সেরাল এলাকার বাচ্চু মিয়ার মেয়ে। এ ঘটনায় স্বামী আবু বক্কর সিদ্দিক ও শাশুড়ি নাছিমা আক্তার গ্রেপ্তার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ দেশ রূপান্তরকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে গত মঙ্গলবার রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূ বৃষ্টি আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

গৃহবধূর বাবা বাচ্চু মিয়া অভিযোগ দাবিকৃত যৌতুকের ২ লাখ টাকা না পেয়ে স্বামী আবু বক্কর সিদ্দিক, বাবা আব্দুল মান্নান ও শাশুড়ি নাছিমা আক্তার, দেবর কাশেম মিয়া মিলে গৃহবধূ বৃষ্টি আক্তারকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় স্বামী আবু বক্কর সিদ্দিক ও শাশুড়ি নাছিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত