রাজধানীর রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ গতকাল বুধবার এ নির্দেশ দেন। সিআইডি তাদের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করলে এ নির্দেশ দেয় আদালত।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানিয়েছেন, ব্যাংক হিসাবগুলোর মধ্যে সাহেদের ৪৩ ও মাসুদ পারভেজের ১৫টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে এবং ১৪ জুলাই সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করে র্যাব।
