মোস্তাফিজুরের সাংসদ পদ বাতিল দাবিতে সড়কে মুক্তিযোদ্ধারা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০২:২৮ এএম

মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের পদ বাতিল ও তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে শরীয়তপুরে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ‘মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড’-এর ব্যানারে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত