কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রারের প্রত্যাহার দাবি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০২:২৯ এএম

কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রার আবু তালেবের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ এনে তাকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের সমবায় কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ সদর দলিল লেখক সমিতি এ সংবাদ সম্মেলন আয়োজন করে। একই সঙ্গে সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলাটিও প্রত্যাহারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির উপদেষ্টা মো. আবদুর রাজ্জাক, সাবেক জেলা কমিটির সভাপতি আবুল হাশেম, সাবেক সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, সাবেক অর্থ সম্পাদক লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত