মেষের নতুন কর্মযোগ হতে পারে, পুরনো আশা আংশিক পূরণ হবে মীনের

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩০ এএম

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) কর্মক্ষেত্রে কাজের গতি বাড়বে। নতুন কর্মযোগ হতে পারে। বিদেশ ভ্রমণ যোগ আছে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) পিতার জন্য বিদেশ যেতে হতে পারে। আংশিক অর্থ সঞ্চয় হবে। ব্যয়ও বাড়বে।

মিথুন (২১ মে-২০ জুন) স্বামী-স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হবে। তবে স্ত্রীর আয় বাড়বে। চাকরিক্ষেত্রে কর্ম ব্যস্ততা বাড়বে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) ডায়াবেটিস বাড়তে পারে। স্ত্রীর ভ্রমণ যোগ আছে। পিতার স্বাস্থ্যের জন্য বিদেশ ভ্রমণ হতে পারে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। চর্মরোগে পীড়া দেবে। তবে স্ত্রীর আয় বাড়তে পারে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) স্নায়ু দুর্বলতা ও অলসতা দেখা দেবে। স্ত্রীর ঠান্ডা লাগলেও বিদেশ ভ্রমণ যোগ আছে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) ঠান্ডা ও চর্মরোগ পীড়া দেবে। প্রকাশ্য শত্রুদের থেকে সাবধান থাকুন। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) স্বল্প ভ্রমণ মঙ্গলজনক হবে। আয় বাড়বে। সন্তানের বিদেশ যাত্রা যোগ আছে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) আয় বাড়বে। কাজের জন্য ভ্রমণ যোগ আছে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) বিদেশ ভ্রমণ যোগ আছে। চর্মরোগ বৃদ্ধি হবে। স্বল্প ভ্রমণ দেহের ওপর চাপ বাড়াবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) বিদেশ ভ্রমণে শত্রুতা বাড়বে। আয় বাড়ার সম্ভাবনা আছে। সংসারের গোলযোগ থেকে দূরে থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) স্নায়ু ও হৃদরোগ বাড়বে। পুরনো আশা আংশিক পূরণ হবে। কিছু অর্থ সঞ্চয় হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত