ছাত্রলীগের দুই নেতার ‘হুমকি’তে নিরাপত্তা চাইছেন কর্মী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৮ এএম

‘ন্যায়বিচার চাইতে গিয়ে আজ আমি বঞ্চনার শিকার। প্রাণের সংগঠন ছাত্রলীগকে কলুষিত করার প্রতিবাদ জানাতে গিয়ে আমি নির্যাতিত হচ্ছি। তাদের ভয়ে আমার পরিবার একরকম গৃহবন্দি। আমরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছি’।

নিরাপত্তার আবেদন জানিয়ে এভাবেই প্রধানমন্ত্রী বরাবর আবেদনে উল্লেখ করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের কর্মী মাহতাবুর আলম জাপ্পি।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে পাঠানো ভুক্তভোগী জাপ্পি আরও লিখেছেন, ছাত্রলীগের হবিগঞ্জ শাখার কমিটি স্থগিত হওয়ার পর থেকেই সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি তাদের সহযোগীদের দিয়ে আমাকে এবং আমার পরিবারকে নানাভাবে হুমকিধমকি ও চাপ দিয়ে যাচ্ছেন।

এর আগে মাধবপুর উপজেলা ছাত্রলীগ কমিটিতে সাধারণ সম্পাদক পদ দেওয়ার আশ্বাসে জাপ্পির পরিবার থেকে ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ দৈনিক দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

তবে সাইদুর রহমান বলেন, জাপ্পিকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। আমাকে ফাঁসানোর জন্য সে প্রধানমন্ত্রীর কাছে বিচারপ্রার্থী হয়েছে। তার অভিযোগ যে মিথ্যা এর প্রমাণ আমার কাছে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত