বার্সাকে পুড়িয়ে আবার ন্যু ক্যাম্পে কুতিনহো

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৪ এএম

মাত্র ২১ দিনের ব্যবধান। ২১ দিন আগে বার্সেলোনার বুকে ছুরি মেরে আবার তাদের হয়েই গতকাল অনুশীলনে নেমেছেন ফিলিপে কুতিনহো। ব্রাজিলিয়ান তারকার ধারের মেয়াদ শেষ হয়েছে। তাই বায়ার্ন মিউনিখ থেকে ফের বার্সায় ফিরে এসেছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সার বিপক্ষে ৮-২ গোলে জেতা ম্যাচে বায়ার্নের পক্ষে শেষ দুটি গোল করেছিলেন কুতিনহো। শুক্রবার সকালে অনুশীলন ক্যাম্পে কুতিনহোর মাস্ক পরা হাস্যোজ্জ্বল ছবি বার্সেলোনার পক্ষ থেকেই প্রচার করা হয়।

সেই সঙ্গে তাকে স্বাগতও জানায় ক্লাবটি। এবার নিশ্চয়ই তাকে আর ধারে অন্য ক্লাবে যেতে হবে না। রোনাল্ড কোম্যানের অধীনে ক্লাবটিতে কুতিনহোর জায়গা থাকছে।

এমনিতেও বার্সার এই সময়ে অভিজ্ঞ ফুটবলার প্রয়োজন। ফরোয়ার্ডে কুতিনহোর মতো একজন থাকতে অন্য কাউকে হয়তো দলে ভেড়াতেও চাইবে না বার্সা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত