শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি আসর লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক মাঠ মাতাবেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে। দলটির নেতৃত্বেও থাকবেন এই ৪০ বছর বয়সী অলরাউন্ডার।
উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও গল গ্ল্যাডিয়েটর্সের মালিক একই- নাদিম ওমর। দুবাই ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজির পরিচয় পর্বের পরই নাদিম ওমর জানিয়ে রেখেছিলেন, আফ্রিদি খেলবেন দলটির হয়ে।
পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক মইন খান গলের কোচের দায়িত্বে রয়েছেন।
এলপিএলের প্রথম আসর মাঠে গড়াবে ১৪ নভেম্বর। ঘরোয়া এই টি-টোয়েন্টি আসর চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এর আগে এই আসর ২৮ আগস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল আসরটি। তবে করোনার কারণে ওই সূচি বাতিল করা হয়।
মোট ৫ দল নিয়ে তিনটি আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই আসর। ভেন্যুগুলো হলো- ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটা।
