যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এবারের দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অঙ্গরাজ্যটির অগ্নি নির্বাপক বিভাগ জানিয়েছে, দাবানলে পুড়েছে রেকর্ড ২০ লাখ বনভূমি। বাসস্থান ছাড়া হয়েছেন অনেকে।
গত মাসের মাঝামাঝিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের কয়েকশোটি জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে দাবানল। এতে রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন জায়গায় আগুন নেভানোর কাজে সোমবারও ব্যস্ত ছিলেন ১৪ হাজার ১০০ অগ্নি নির্বাপককর্মী।
দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র লিন টোলমাকোফ বলেন, “গত ৩৩ বছরের ইতিহাসে এক বছরের মধ্যে ২০ লাখ একর ভূমি পুড়েছে এমনটা আমরা দেখিনি।”
“এটা নিশ্চিতভাবে রেকর্ডভাঙা নজির। এখনও পর্যন্ত দাবানলের মৌসুম শেষ হয়নি।”
কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর দাবানলে এবার দাবানলে ক্যালিফোর্নিয়ায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ধ্বংশ হয়েছে প্রায় ৩ হাজার ৮০০ স্থাপনা।
এর আগে ২০১৮ সালের দাবানলে দু লাখের কাছাকাছি বনভূমি পুড়েছিল ক্যালিফোর্নিয়ায়।
