ঢাকায় ফিরলেন টাইগারদের বোলিং কোচ গিবসন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৩৩ পিএম

আগের দিন দেশে ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ট্রেনার নিক ল এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। মঙ্গলবার ঢাকায় ফিরেছেন বোলিং কোচ ওটিস গিবসন। তাদের মিশন এখন শ্রীলঙ্কা সফরের আগে টাইগারদের প্রস্তুত করা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফদের প্রায় সবাই ঢাকায় ফিরেছেন। সর্বশেষ মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন গিবসন।

এদিন সকাল ৯টা ৫০মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। সকাল ৮টা ৪০ মিনিটে আসার কথা থাকলেও ফ্লাইট বিলম্ব হওয়ায় সোয়া ঘণ্টা দেরি করে পৌঁছান গিবসন।

অবশ্য গিবসনের আসার কথা ছিল সোমবার সকালে। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় নির্ধারিত সময়ে আসতে পারেননি।

রোববার রাতে ঢাকায় ফেরেন প্রধান কোচ ডমিঙ্গো। তার সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক। এর আগে ঢাকায় পৌঁছেছেন ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।

১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করে টাইগারদের অনুশীলন যোগ দেবেন কোচরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত