জিতলেন সেরেনা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০২:১৫ এএম

কঠিন লড়াই জিতে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। তবে সেরেনার স্বদেশি, অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী সোফিয়া কেননি টিকতে পারেননি। দ্বিতীয় বাছাই বাদ পড়েছেন বেলজিয়ামের এলিস মার্টেনসের কাছে হেরে। জকোভিচের অনাকাক্সিক্ষত বিদায়ের পর শিরোপার পথ সহজ হওয়া ডমিনিক তিম ও দানিল মেদভেদেভ নিজেদের এগিয়ে চলা অব্যাহত রেখেছেন। উঠেছেন শেষ আট-এ।

শেষ ১৬-তে সেরেনার প্রতিপক্ষ ছিলেন ১৫তম বাছাই গ্রিসের মারিয়া সাকারি। এই সাকারির কাছেই গত মাসে ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্টে হেরেছিলেন। তাই তাকে হারাতে শক্তির সর্বোচ্চটা দিতে হয়েছে সেরেনাকে। ৬-৩, ৬-৭ (৬-৮), ৬-৩ সেটে ম্যাচ জেতার পর ২৩ গ্র্যান্ডসø্যাম শিরোপাজয়ী বলেন, ‘সে সত্যিই ভালো একজন প্রতিদ্বন্দ্বী। খুব কঠিন ম্যাচ ছিল এটা। মনে হচ্ছিল যে আজও জিতে যাবে। কিন্তু ভাগ্য ভালো যে শেষ পর্যন্ত ম্যাচটি আমার দিকেই এসেছে।’ কোয়ার্টারে সেরেনার প্রতিপক্ষ বুলগেরিয়ার সিভেৎলানা পিরোনকোভা। সেই ম্যাচ জিতলে সেমিতে সেরেনাকে খেলতে হবে কেনিনকে হারানো এলিস মার্টেনস অথবা ভিক্টোরিয়া আজারেঙ্কার সঙ্গে। সাবেক নাম্বার ওয়ান আজারেঙ্কা চেক রিপাবলিকের ক্যারোলিন মুচোভাকে ৫-৭, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে উঠেছেন কোয়ার্টারে। আর মার্টেনস কেনিনকে হারিয়েছেন ৬-৩, ৬-৩ গেমে।

ফেদেরার-নাদাল আগে থেকেই নেই। জকোভিচও টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হওয়ায় শিরোপা সুযোগ বেড়ে গেছে তিমের। সেই পথে আরেকধাপ এগিয়েছেন কানাডার নতুন সেনসেশন ফেলিক্স অগের-আলিসিমকে ৭-৬ (৭-৪), ৬-১, ৬-১ গেমে হারিয়ে। সেমিফাইনালের পথে তিমের বাধা এখন অস্ট্রেলিয়ার অ্যালে ডি মিনাউর। তিমের মতোই দুর্দান্ত গতিতে এগোচ্ছেন তৃতীয় বাছাই মেদভেদেভ। অবাছাই আমেরিকান ফ্রান্স টিফয়কে ৬-৪, ৬-১, ৬-০ সরাসরি সেটে ধরাশায়ী করেছেন এই রাশিয়ান। শেষ আটে ওঠা পুরুষ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একমাত্র মেদভেদেভ-ই এখন পর্যন্ত কোনো সেট হারেননি। সেমিতে ওঠার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী এখন স্বদেশি আন্দ্রে রুবলেভ। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত