আবারও ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি মনোনীত হলেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের কংগ্রেস সাংসদ, লোকসভায় প্রধান বিরোধী দলের নেতা অধীরকে এই নিয়ে দ্বিতীয় বার পশ্চিমবঙ্গ কংগ্রেসের শীর্ষ পদে বসানো হলো।
বুধবার রাতে এআইসিসি এক প্রেস বিবৃতিতে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করেছে। বিবৃতিটি প্রকাশ করেছেন কংগ্রেসের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে অধীর চৌধুরীকে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁন্ধী মনোনীত করেছেন বলে বিবৃতিতে জানানো হয়।
অধীরকে এখন থেকে পশ্চিমবঙ্গের কংগ্রেসকে পরিচালনা করার পাশাপাশি লোকসভার কংগ্রেস দলনেতা পদও অধীরকেই সামলাতে হবে বলে এআইসিসি সূত্রে জানা গিয়েছে।
সূত্র: আনন্দবাজার।
