মাইলস্টোন কলেজে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ১৭ মার্চ থেকে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তা ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মার্চে বন্ধ ঘোষণার পরপরই ছাত্রছাত্রীদের জন্য আনন্দময় অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যাপারে সহজ ও সর্বোত্তম পরিকল্পনা গ্রহণ করে রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত মাইলস্টোন কলেজের অ্যাকাডেমিক পর্ষদ। এ ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া বলেন, বর্তমানে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদর হার প্রায় ৯৫ ভাগ থেকে শতভাগ পর্যন্ত। এ ব্যাপারে মাইলস্টোন কলেজের সম্মানীত উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)-র সার্বিক দিকনির্দেশনা ছিল বিশেষভাবে গুরুত্ববহ। বিজ্ঞপ্তি।
×
