করোনায় আরও ৪১ জনের মৃত্যু আক্রান্ত ১,৮৯২

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৫ এএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৩৪ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯২ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৮৯২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জন। আর গত এক দিনে মারা যাওয়া ৪১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৩৪ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইইডিসিআরের হিসাবে গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৭৪৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছে। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জন হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪টি ল্যাবে ১৫ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৯০ হাজার ১১টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ১৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন, নারী ১০ জন। তাদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছে। মৃতদের মধ্যে ১৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৮ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।

মৃতদের বিভাগভিত্তিক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২২ জন ঢাকা বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ৫ জন রাজশাহী বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ১ জন সিলেট বিভাগের এবং ২ জন করে মোট ৪ জন রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে ১ হাজার ৪৫৬ জন। আর ছাড়া পেয়েছে ১ হাজার ৯৪৬ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছে ৫ লাখ ১১ হাজার ২৫২ জন। এ নিয়ে মোট ছাড়া পেয়েছে ৪ লাখ ৬০ হাজার ৫৩৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ৫০ হাজার ৭১৮ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছে ৩৫৫ জন। ছাড়া পেয়েছে ৬৭২ জন। আইসোলেশনে এখন পর্যন্ত যুক্ত হয়েছে ৭৫ হাজার ৮৮৮ জন আর ছাড়া পেয়েছে ৫৭ হাজার ৪৭১ জন। বর্তমানে আইসোলেশনে আছে ১৮ হাজার ৪১৭ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত