রংপুরে ট্রাকের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে রংপুর মহানগরীর ১৪নং ওয়ার্ডের নজীরের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলতান মিয়ার (৭০) বাড়ি নজীরের হাট এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে পুলিশ সদস্য বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। নজীরের হাট আসার পথে পেছনে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
পরে এলাকাবাসী ট্রাকটিকে ধাওয়া করলে চালক কৌশলে ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, চালক কৌশলে ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। আমরা ট্রাকটি থানা হেফাজতে রেখেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
