বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৮ পিএম

পিলখানার বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহ মামলার আসামি আবুল কাশেম (৭২) নামে এক কয়েদির ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু হয়েছে। কয়েদি নং-১৫২২/এ।

রবিবার সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. ফয়সাল আহমেদ জানান, আবুল কাশেমের বাড়ি জামালপুর মাদারগঞ্জের উত্তর গাবেরগ্রামে। তার বাবার নাম কুব্বাত আলি খান। বিডিআরের নায়েব সুবেদার আবুল কাশেম বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন।

তিনি বলেন, কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন আবুল কাশেম। সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা চিকিৎসকের নির্দেশে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত