মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:২৩ এএম

দ্রুততম সময়ে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুজন (সুশাসনের জন্য নাগরিক) ও মোংলা নাগরিক সমাজ। সুজন ও নাগরিক সমাজের যৌথ আয়োজনে গতকাল রবিবার বেলা ১১টার দিকে পৌর শহরের চৌধুরীর মোড়ে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজনের মোংলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর আলম শেখ, প্রেস ক্লাব সভাপতি মো. হাসান গাজী, শ্রমিক নেতা আবদুস সালাম ব্যাপারী ও নাগরিক সমাজের নেতা মো. নাজমুল হক। বক্তারা বলেন, নানা জটিলতায় ১০ বছর ধরে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন হচ্ছে না। সব জটিলতা নিরসন করে দ্রুততম সময়ে মেয়াদ উত্তীর্ণ মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্বের বিকাশ, সুশাসন নিশ্চিত ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত