ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। কনকাশন শঙ্কার কারণে ছিলেন না প্রথম ওয়ানডের দলে। পরে দু’দফায় কনকাশনের পরীক্ষায় উতরে যান স্মিথ। তাই, গতকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তার দলে থাকা নিশ্চিত ছিল। কিন্তু এ ম্যাচেও খেলানো হয়নি তাকে। বাড়তি সতর্কতার কারণেই দ্বিতীয় ওয়ানডের একাদশেও রাখা হয়নি স্মিথকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে জানিয়েছে, ‘খেলোয়াড়দের সুরক্ষিত রাখার বিষয়টি বিবেচনা করে বাড়তি সতর্কতা হিসেবে এই ম্যাচেও (দ্বিতীয় ম্যাচ) আমরা তাকে বিশ্রামে রেখেছি।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক মরগ্যান। এছাড়া কারেন করেন ৩৭ রান। অ্যাডাম জাম্পা নেন ৩ উইকেট। ইন্টারনেট।
