দীঘিনালায় শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবল আটক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫৫ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় ৬ষ্ঠ শ্রেণির শিশু শিক্ষার্থীকে (১২) ধর্ষণের মামলায় পুলিশ কনস্টেবল নাজমুল হাসান (২৩) কে আটক করা হয়েছে। সোমবার বিকেলে ঘটনা ঘটলেও তাকে মঙ্গলবার আটকের পর আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে উপজেলার মেরুং ইউনিয়নের অটলটিলা পুলিশ ক্যাম্পের পাশে স্কুল শিক্ষার্থীকে ডেকে নিয়ে যায় ওই ক্যাম্পের পুলিশ কনস্টেবল নাজমুল হাসান। তখন মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনা দেখতে পেয়ে স্থানীয় যুবকেরা পুলিশ সদস্যকে দৌঁড়ে ধরে ফেলে এবং মারধরের পর অটলটিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়। ওই রাতেই দীঘিনালা থানায় এজাহার দায়ের করেন ভিকটিম শিশুর বাবা।  

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ উত্তম দেবনাথ জানান, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা গ্রহণ করার পর মঙ্গলবার দুপুরে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

এ দিকে শিশু কন্যার মেডিকেল পরীক্ষা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত