সোনাতলায় ৬ কোটি টাকা ব্যয়ে ঠাঁই হচ্ছে ৩২০ পরিবারের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৬ পিএম

বগুড়ার সোনাতলা উপজেলার দুইটি চরে ৩২০ ভূমিহীন পরিবারকে আশ্রয়ণে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রকল্পের আওতায় এতে ব্যয় হবে ৬ কোটি টাকা।

এক বছর আগে বগুড়ার সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়নের চরচুকাইনগর ও চরমহনপুর এলাকায় আশ্রয়ণ এলাকায় মাটিকাটার কাজ শেষ হয়েছে মাটিকাটার কাজে ব্যয় হয়েছে ১৩শ মেট্রিক টন খাদ্যশস্য। সেনাবাহিনী আশ্রয়ণ প্রকল্পের কাজের তত্ত্বাবধান করছে।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে চরচুকাইনগরে ৪২টি ও চরমহনপুরে ২২টি মোট ৬৪টি ব্যারাক নির্মাণ হবে। ইতিমধ্যে সেনাবাহিনী স্থান দুটি পরিদর্শন করেছে। ব্যারাকগুলোতে ৩২০ পরিবার মাথা গোঁজার ঠাঁই পাবে। সেনাবাহিনীর একটি দল সংশ্লিষ্ট জায়গা পরিদর্শন করেছে।

আশ্রয়ণ নির্মাণ করতে সরকারের ব্যয় হবে ৬ কোটি টাকা। এর মধ্যে চরচুকাইনগরে ৪ কোটি এবং চরমহনপুরে ২ কোটি টাকা ব্যয় হবে বলে জানান উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) জিয়াউর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত