শাহজাদপুরে বন্যাদূর্গতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চরঠুটিয়া, ভাট দিঘুলিয়া, চৈরা পাচিল ও সোনাতুনী ইউনিয়নের মাকড়া, ধীতপুর, বারো বাখিয়া,বানতিয়ার,ছোটচানতারা গ্রামের ২ শতাধিক হতদরিদ্র বন্যাদূর্গত মানুষের মাঝে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।

এ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, কৈজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুনর রশিদ,মনিরুল গণি শুভ্র চৌধুরী, মোজাম্মল হক, লাভলু আহমেদ, নুরুজ্জামান, মফিজ উদ্দিন, ফারুক হাসান কাহার, আশিক আহমেদ, শুভ্রত কর্মকার, নিশান, তাহাজ্জত হোসেন প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত