নতুন গান নিয়ে হাজির হলেন কাজী শুভ-এস কে সমীর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৬ পিএম

কণ্ঠশিল্পী কাজী শুভর কণ্ঠে ‘পাখি’ শিরোনামের আরও একটি নতুন গান প্রকাশিত হলো। এলেক্স আব্দুস সালামের কথায়, এস কে সমীরের সুর ও সংগীতায়োজনে তার স্টুডিও মিউজিক ল্যাবে সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ সমাপ্ত হয়েছিল।

গানটির বিষয়ে সংগীত পরিচালক এসকে সমীর বলেন, ‘কাজী শুভর সঙ্গে এর মধ্যে আমার অনেকগুলো গানের কাজ হয়েছে। তার মধ্যে এই গানটি একটু নতুনত্ব খুঁজে পাবে দর্শক-শ্রোতারা। প্রতিভাবান গীতিকার এলেক্স আব্দুস সালামের অত্যন্ত সুন্দর একটি লিরিক্স এর উপরে আমার সুর ও সংগীতায়োজনে কাজী শুভ ভাইয়ের সুন্দর গায়কি গানটিকে শ্রোতাদের কাছে প্রশংসনীয় করে তুলবে বলে আমি মনে করি। আর আমাদের এত সুন্দর গানটিকে আরও সুন্দরভাবে মিউজিক ভিডিও আকারে উপস্থাপন করেছে ডি এম আর শান্ত খান। গানটিতে মডেল হিসেবে ছিলেন দেব দ্বীপ ও কথা। গানটি রিলিজ হয়েছে ডি মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।’

সংগীত শিল্পী কাজী শুভ গানটি প্রসঙ্গে বলেন, ‘এই প্রজন্মের অত্যন্ত গুণী সুরকার ও সংগীত পরিচালক এস কে সমীরের সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়ে খুবই ভালো লাগছে। সমীর ভাই অত্যন্ত যত্ন নিয়ে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন যেটা শুনলেই দর্শক-শ্রোতারা উপলব্ধি করতে পারবে বলে আমার মনে হয়। আর আমিও চেষ্টা করেছি গানটিতে আমার সর্বোচ্চ মেধা দিয়ে কণ্ঠ দেওয়ার জন্য। আশা করছি আমার ভক্ত-শ্রোতা ও বাংলা গানের অসংখ্য শ্রোতাদের কাছে গানটি অনেক ভালো লাগবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত