ছোটপর্দার জনপ্রিয় তারকা মেহজাবিন চৌধুরীকে অনেক দিন ধরে সিনেমায় দেখার আগ্রহ অনেকের। কিন্তু নানা কারণে এতদিন তাকে এ পথ মাড়াতে দেখা যায়নি। তবে শেষ পর্যন্ত তিনি চলচ্চিত্রে কাজ করতে রাজি হয়েছেন। সম্প্রতি ‘জায়া’ নামে একটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এটি তৈরি হচ্ছে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য। মেহজাবিন বলেন, ‘এর আগে ওয়েব ফিল্মে কাজ করা হয়নি। গল্পটা শুনে কাজটি করতে রাজি হয়েছি। তা ছাড়া ওয়েব ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়, যা সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। এ জন্য বিশেষ যতœ নিয়ে এ ধরনের ফিল্ম তৈরি করা হয়। কাজগুলোয় আন্তর্জাতিক মান ধরে রাখার চেষ্টা থাকে।’
এক তরুণীর পারিবারিক জীবনের গল্প নিয়ে ‘জায়া’ ছবির গল্প। পরিচালনা করবেন শিহাব শাহীন। তিনি জানান, আগামী ১৫ অক্টোবর ছবিটির শ্যুটিং শুরু করবেন তিনি। ‘জায়া’য় মেহজাবিনের বিপরীতে অভিনয় করবেন আফরান নিশো।হলিউড তারকাদের প্রতিবাদ
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারকারা ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতেন, তাদের ব্র্যান্ডিং করতেন। সেখান থেকেই এবার পিছু হটছেন তারা। আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার নীতি-কার্যকলাপে বিরক্ত হয়ে তা বয়কট করেছেন আলোচিত তারকা কিম কার্দাশিয়ান। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যাশটন কুচার, কেটি পেরির মতো তারকারা। শুরু হয়েছে #স্টপহেটফরপ্রফিট ক্যাম্পেইন। তারকাদের অভিযোগ, হিংসা ছড়ানোর জন্য ফেইসবুকের মাধ্যমে নকল কনটেন্ট ছড়ানো হচ্ছে। নির্বাচনী প্রচারে সাধারণ মানুষকে প্রভাবিত করার কৌশল হিসেবে এগুলো করা হচ্ছে বলে মনে করছেন লিওনার্দো, কেটিরা। প্রতীকী প্রতিবাদ হিসেবে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য ফ্রিজ করেও দিয়েছেন অ্যাশটনের মতো অনেক তারকা। মার্ক রাফালো, সাশা বারন কোহেন, জেমি ফক্সও এই আন্দোলনে শামিল। তারকাদের এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ফেইসবুক কর্তৃপক্ষ এখনো নীরব। প্রতিক্রিয়াশীলরা কীভাবে সোশ্যাল মিডিয়াকে নিজেদের কার্যসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তা নিয়ে ‘দ্য সোশ্যাল ডিলেমা’ তথ্যচিত্রটি সম্প্রতি জনপ্রিয় হয়েছে।
