জাবির মেডিকেল সেন্টার

অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও পোর্টেবল ভেন্টিলেটর প্রদান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:০৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের উদ্যোগে ও নাভানা গ্রুপের সৌজন্যে বিশ^বিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য দুটি আধুনিক অক্সিজেন কনসেনট্রেটর মেশিন ও একটি পোর্টেবল ভেন্টিলেটর (করোনা চিকিৎসার জন্য) প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে মেডিকেল সেন্টার ও বিশ^বিদ্যালয় কর্র্তৃপক্ষের উপস্থিতিতে মেডিকেল সেন্টার প্রাঙ্গণে এই মেশিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাহিয়াত হোসেন, ফোরামের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) ডিসি মো. আ. আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপসচিব ফাতেমা তুল জান্নাত ও ফোরামের অন্যান্য নেতা, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, সহযোগী অধ্যাপক ও প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. মো. শামছুর রহমান এবং নাভানা গ্রুপের এজিএম আফজাল নাজিম ও অন্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের পক্ষে ফোরামের কাছ থেকে মেশিনগুলো গ্রহণ করেন অধ্যাপক বশির আহমেদ, আ স ম ফিরোজ-উল-হাসান, মেডিকেল কর্মকর্তা ডা. মো. শামছুর রহমান। উপস্থিত নাভানা গ্রুপের কর্মকর্তারা আগামীতেও বিশ^বিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য সর্বাত্মক সহোযোগিতার প্রতিশ্রুতি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত