আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিরামিক টেবিলওয়্যার পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিঃ নতুন ডিজাইনের নতুন পণ্য সর্বসাধারণের ক্রয়ের সুবিধার্থে বনানী ১১ নম্বর রোডে একটি শোরুরম উদ্বোধন করেছে।
শুক্রবার এই শোরুম উদ্বোধন করা হয় এবং সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
মুন্নু সিরামিক বিশ্ববাজারে পণ্যের চাহিদা মোতাবেক পণ্যের গুণগত মান বজায় রেখে দেশেও গ্রাহক চাহিদা পূরণ করে যাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনে মুন্নু সিরামিক টেবিলওয়্যার পণ্য দেশ-বিদেশে গ্রাহকদের পছন্দ ও চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
এক অনারাম্ভরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিরামিক টেবিলওয়্যার পণ্য English Bone, Monno Italia, Silk Porcelain নামে ৩ ধরনের নতুন পণ্যসহ আরো কয়েকটি নতুন ডিজাইনের সিরামিক টেবিলওয়্যার পণ্য বাজারজাত করণের সূচনা হয়। অনুষ্ঠানে নতুন সিরামিক পণ্য সমূহ প্রদর্শন করা হয়। বর্তমানে Monno Porcelain, Monno Bone China পণ্য বাজারজাত করা হচ্ছে।
