গুলশানে স্পা ও পার্লার থেকে নারী পুরুষসহ গ্রেপ্তার ২৮

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৩ এএম

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে আপেল থাই স্পা ও ছোয়া বিউটি পার্লারে দেহ ব্যবসা করানোর অভিযোগে নারী পুরুষসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

রবিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদিপ্ত কুমার চক্রবর্তী। এ ঘটনায় গুলশান থানায় ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলা হয়েছে।

গুলশান থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে গুলশান ২-এ আপেল থাই স্পা ও ছোয়া বিউটি পার্লারের আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের তরুণী ও নারীদের নিয়ে এসে দেহ ব্যবসা করানো হচ্ছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো আমিনুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে দেখা যায় অসামাজিক কার্যকালাপে লিপ্ত ও পতিতাবৃত্তির জন্য ১২ জন পুরুষ ও ১৬ নারীকে প্রস্তুত রাখা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা পতিতাবৃত্তির কথা স্বীকার করেছে। তারা পরস্পর যোগসাজসে সংঘব্ধভাবে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য পতিতালয় স্থাপন, পরিচালনা করে এবং এবং পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান করে যুব সমাজকে ধংসের মুখে ঠেলে দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত