এশিয়া ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ অনুমোদন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০২:০৫ এএম

এশিয়া ইন্স্যুরেন্সের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রবিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় গত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়।

কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ্ হারুনের সভাপতিত্বে সভায় অংশ নেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আবুল বশর চৌধুরী, তারিক সুজাত, মোহাম্মদ আলী খোকন, ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, কোম্পানি সচিব মো. আতিক উল্যাহ্ মজুমদার, চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. রফিকুল ইসলাম।

এজিএমে ইউসুফ আবদুল্লাহ্ হারুন, খালেদা বেগম ও ফারজানা আফরোজ পরিচালক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জনগণের অংশের শেয়ারহোল্ডারদের মধ্যে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতিনিধি পরিচালক তারিক সুজাত, সাউথইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক এম কামাল হোসেন ও ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন কোম্পানির পরিচালক নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত