বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে তিনজনকে জরিমানা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:১৫ এএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল পেঁয়াজের হাট ও নালী বাজারে অভিযান চালিয়ে তিন পেঁয়াজ ব্যবসায়ীসহ চারজনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা শাখা।

৮০ থেকে ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে গতকাল সোমবার দুপুরে বরংগাইল পেঁয়াজের হাটের তিন আড়তদারকে ৮ হাজার ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির অপরাধে নালী বাজারের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা শাখার উপপরিচালক আসাদুজ্জামান রুমেল। তাকে সহযোগিতা করেন শিবালয় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও মানিকগঞ্জ ৩৮ ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত