চীনা কোম্পানি হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহে ট্রাম্প প্রশাসনের অনুমতি পেয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেল। গতকাল মঙ্গলবার ইনটেলের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
ইনটেলের মুখপাত্র জানান, হুয়াওয়ে টেকনোলজিসকে কিছু পণ্য সরবরাহ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র কর্র্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পেয়েছে ইনটেল। যুক্তরাষ্ট্রের অভিযোগ হুয়াওয়ে আসলে চীন সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করে। এটি ফোন থেকে গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়ে তা চীনের কমিউনিস্ট সরকারের হাতে তুলে দেয়।
গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের মারাত্মক অবনতি হলে হুয়াওয়ের বিষয়টি সামনে আসে। হুয়াওয়ের গুপ্তচরবৃত্তির ওপর নজর রাখতে মিত্র দেশগুলোর ওপর চাপ দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন।
