গণশুনানিতে বেবিচক চেয়ারম্যান

বিমানবন্দরে কর্মীদের আচরণ বদলাতে হবে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৫১ এএম

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেছেন, দেশের সবকটি বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে কর্মীদের ভালো আচরণ ও ব্যবহার করতে হবে। এজন্য বিমানবন্দরে কর্মরত সব সংস্থার কর্মীদের ব্যবহার বদলাতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর খালিদ হোসেন, সদস্য (প্রশাসন) মিজানুর রহমান, সদস্য (নিরাপত্তা) শহীদুজ্জামান ফারুকী, সদস্য (এটিএম) এয়ার কমোডর আমিনুল ইসলাম, প্রধান প্রকৌশলী আবদুল মালেক, বিমানবন্দর আর্মড পুলিশের কমান্ডিং অফিসার রাশেদুল ইসলাম খান প্রমুখ।

বিমানবন্দরে যাত্রীদের অভিযোগ ও পরামর্শ শুনতে গণশুনানির আয়োজন করা হলেও সেখানে মাত্র দুজন যাত্রী বক্তব্য রাখেন। গণশুনানি শুরুর আগে ১০-১২ যাত্রীকে গণশুনানিতে অংশগ্রহণের জন্য নিয়ে আসেন বিমানবন্দরের কর্মীরা। তবে তাদের ফ্লাইটের সময় হওয়ায় সেখানে থেকে তারা চলে যান। পরবর্তীকালে সেখানে উপস্থিত সাংবাদিক ও বিমানবন্দরের বিভিন্ন সংস্থার কর্মীরা বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত