অক্টোবরে পাকিস্তান সফরের জন্য সরকারের অনুমতি পেল জিম্বাবুয়ে। আফ্রিকার দেশটি এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।
আগামী ২০ অক্টোবর পাকিস্তানে এসে পৌঁছাতে পারে জিম্বাবুয়ে দল। ওয়ানডে তিনটি হবে ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে, যা আইসিসির সুপার লিগের অংশ। এরপর ৭ থেকে ১০ নভেম্বরের মধ্যে হবে টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজটি সামনে রেখে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিছুদিন আগেই যারা ইংল্যান্ডে বায়ো-সিকিউর পরিবেশে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। এবার নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর অপেক্ষায় পিসিবি।
এর আগেই অবশ্য ঘরোয়া ক্রিকেট শুরু হয়ে যাবে দেশটিতে। সেপ্টেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ঘরোয়া ক্রিকেটের সূচি রয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। করোনার কারণে পিএসএলে বাকি থাকা ৪ ম্যাচ হবে নভেম্বরে।
