৩২ ম্যাচে অপরাজিত বায়ার্নকে থামাল হফেনহাইম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩০ এএম

‘অপরাজেয়’ বায়ার্ন মিউনিখকে থামাল হফেনহাইম। জার্মান বুন্দেসলিগায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের একরকম উড়িয়ে দিয়েছে দলটি।

রবিবার নিজেদের মাঠে বায়ার্নকে ৪-১ গোলে হারায় হফেনহাইম। ২০১৯ সালের ডিসেম্বরের পর এই প্রথম হারের স্বাদ পেল গত মৌসুমের ট্রেবলজয়ীরা।

বৃহস্পতিবার উয়েফা সুপার কাপে শিরোপা জিতে নেয় বায়ার্ন। আর লিগ শুরু করেছিল শালকের বিপক্ষে ৮-০ গোলের জয় দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে এসেই হারের স্বাদ পেল হান্স ফ্লিকের দল।

লিগে টানা ২৩ ম্যাচ অপরাজিত বায়ার্ন সব প্রতিযোগিতা মিলে অপরাজিত ছিল ৩২ ম্যাচে।

এদিন ম্যাচের ১৬ মিনিটে হফেনহাইমকে এগিয়ে নেন এরমিন বিসাকচিচ। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানুস দাবুর।

৩৬তম মিনিটে জশুয়া কিমিচের গোলে বায়ার্ন খেলায় ফেরার ইঙ্গিত দেয়। তবে এরপর আর জ্বাল খুঁজে নিতে পারেনি দলটি। উল্টো দ্বিতীয়ার্ধে হফেনহাইম আদায় করে আরো দুই গোল।

৭৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন আন্দ্রেই ক্রামারিচ। যোগ করা সময়ে স্পট কিক থেকে আরো এক গোল আদায় করেন তিনি। তাতে ৪-১ গোলে জয় নিশ্চিত হয় হফেনহাইমের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত