আজারবাইজান ও আর্মেনিয়া নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দীর্ঘ বিবাদের জেরে গত রবিবার যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। আজারবাইজানের ভূখণ্ড হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। রবিবারের সংঘাতে অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
নিহতদের মধ্যে ১৮ জন আর্মেনিয়ার নাগরিক। বাকি পাঁচজন আজারবাইজানের নাগরিক বলে জানা গেছে। নিহতদের মধ্যে ১৬ আর্মেনীয় ‘বিচ্ছিন্নতাবাদী’ রয়েছে বলে বিদ্রোহী গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বাকি দুজন বেসামরিক নাগরিক। বিচ্ছিন্নতাবাদী দলটির নেতারা জানিয়েছেন, প্রাণহানি ছাড়াও তাদের শতাধিক সদস্য আহত হয়েছে।
আজারবাইজানে নিহত পাঁচজনের সবাই একই পরিবারের সদস্য। আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের গোলাবর্ষণে তারা নিহত হয়।
