মাস্ক কেলেঙ্কারির ঘটনায় জেএমআই চেয়ারম্যান রাজ্জাক গ্রেপ্তার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩১ পিএম

এন-৯৫ মাস্ক কেলেঙ্কারি মামলায় জেএমআই গ্রুপের চেয়ারম্যান আবদু রাজ্জাককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এন-৯৫ মাস্কের বদলে নকল মাস্ক দেওয়ার অভিযোগ অনুসন্ধানের পর ওই কোম্পানির চেয়ারম্যান, কেন্দ্রীয় ঔষধাগারের একজন উপ-পরিচালকসহ ছয়জনের সংশ্লিষ্টতা পাওয়ায় মঙ্গলবার মামলা করে দুদক।

এরপর সেগুনবাগিচা থেকে জেএমআই গ্রুপের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে গ্রেপ্তর করা হয়েছে।

গত এপ্রিল মাসে করোনাভাইরাসের চিকিৎসায় নির্ধারিত ঢাকার মুগদা জেনারেল হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে কেন্দ্রীয় ঔষধাগার থেকে যেসব এন-৯৫ মাস্ক পাঠানো হয়, সেগুলো এন-৯৫ মোড়কে থাকলেও ভেতরে সাধারণ মাস্ক ছিল। এসব মাস্ক সরবরাহ করেছিল জেএমআই গ্রুপ।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যকর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ এসব মাস্ক সরবরাহের ঘটনা ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

মাস্ক কেলেঙ্কারির ঘটনা তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিটও করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত