প্রযুক্তির এগিয়ে চলা সময়ে নতুন নতুন সব পদক্ষেপ জীবনকে আরও সহজ করে তুলছে। কিন্তু তারপরও সমাজের কিছু সুবিধাবঞ্চিত পিছিয়ে রয়েছেন। আর তাদের কথা ভেবেই সারা বিশ্বে কিছু পরিষেবা নিয়ে কাজ করে যাচ্ছে বেশ কয়েকটি সংস্থা। ‘জয় কলস বাংলাদেশ’ তাদের মধ্যেই অন্যতম একটি প্রতিষ্ঠান। এটি সামাজিক চ্যাটিং আইভিআর প্ল্যাটফর্মের সেবা প্রদান করে থাকে।
‘জয় কলস’ নটি বিপণন প্রস্তাবনা, ফিনটেক এবং মান সংযোজন পরিষেবাগুলো নিয়ে কাজ করে থাকে। আর সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের সেবা যারা গ্রহণ করে থাকেন তাদের মধ্য থেকে একজন গ্রাহককে খুঁজে পেয়েছেন, যিনি অন্ধ।
তার নাম শরিফুল ইসলাম। বয়স ৩০। চোখে দেখতে পান না। বসবাস করেন খুলনার খালিশপুরে। সম্প্রতি জয় কলসের একটি প্রতিযোগিতামূলক আয়োজনে বিজয়ী হন। এরপরই প্রতিষ্ঠানটির নজরে আসেন তিনি।
শরিফুল বলেন, ‘জয় কলস যখন আমাকে ডেকেছিলেন এবং বলেছিলেন যে তারা আমার কাছে একটি উপহার পাঠাতে চায়। তখন আমি খুব অবাক হয়েছি। আমি দেড় বছর ধরে জয় কলসের চ্যাটিং সেবা ব্যবহার করছি। আমার মতো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য, এটি খুবই দারুণ একটি সেবা। তাদের আইভিআর পরিষেবা আমাকে বিভিন্ন চ্যালেঞ্জ অনুভব করতে সহায়তা করে। আমি কারও সাহায্য ছাড়াই এই মাধ্যমে অন্যের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারি।’
জয় কলস বাংলাদেশ লিমিটেড জয় কলস গ্রুপের একটি অংশ। রাশিয়ান এই প্রতিষ্ঠানটি ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে কাজ করছে। ইউরেশিয়া জুড়ে শতাধিক কর্মচারী অক্লান্ত পরিশ্রম করে চলছে তাদের গ্রাহকদের জন্য।
বাংলাদেশ ছাড়াও জয় কলস রাশিয়া, উজবেকিস্তান, কম্বোডিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, মেক্সিকো ও কলম্বিয়াসহ বিশ্বের ১২ টি দেশে কাজ করছে।
জয় কলস গ্রুপের আন্তর্জাতিক ব্যবসা শাখার পরিচালক মিখাইল ইভানভ বলেন, ‘বাংলাদেশের মতো দ্রুত বিকাশকারী দেশের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা টেলিযোগাযোগ শিল্পের ক্ষেত্রে আরও বেশি কাজ করে এই দেশের মানুষের পাশে থাকতে চাই।’
জয় কলসের বাংলাদেশ বিভাগের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ আদিতো বলেন, ‘আমাদের দলের সবাইকে অনেক ধন্যবাদ। তারা আজ বাংলাদেশের বাজারে লক্ষ্যমাত্রা ভিত্তিক বিপণন এবং মূল্য সংযোজন পরিষেবাতে সাফল্য দেখিয়েছে। সামনে কিছু নতুন পরিষেবা যোগ করার কাজ চলছে। যা গ্রাহকদের জীবনের সঙ্গে বিভিন্নভাবে প্রাসঙ্গিক হয়ে থাকবে।’
