রংপুরে গণপদত্যাগের সিদ্ধান্ত পীরগাছা উপজেলা বিএনপি

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৯:৩৫ পিএম

রংপুরের পীরগাছা উপজেলার বিএনপির শীর্ষ ২ নেতাকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করায় নানা আলোচনা-সমালোচনা ও নেতা–কর্মীদের মধ্যে চলছে তুমুল হট্টগোল।

রংপুর জেলার পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গাকে বহিষ্কার করায় উপজেলায় তৃণমূল পর্যায়ে অসন্তোষ প্রকাশ করেছে পীরগাছা উপজেলা বিএনপির নেতা–কর্মীরা।

পীরগাছা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দল বিরোধী কর্মকাণ্ডে  জডি়ত থাকায় কথিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাঙ্গা কে প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

তৃণমূল নেতাকর্মীরা বলেন, অবাঞ্চিত ও ভিত্তিহীন সিদ্ধান্ত তারা কখনোই মেনে নেবেন না। তাদেরকে ষড়যন্ত্রমূলক অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা পীরগাছা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃত্বরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদের পুনর্বহালেরও দাবি জানান তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত