সাংবাদিকদের মোশাররফ হোসেন

‘রূপায়ণ সিটি উত্তরা’ একটি স্মার্ট সিটি

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০২:১৪ এএম

যেটা স্মার্ট সিটি সেটাই ‘রূপায়ণ সিটি উত্তরা’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘রূপায়ণ সিটি উত্তরা প্রমাণ করেছে তাদের বিশালত্ব এবং তারা যেভাবে রাস্তা তৈরি করেছে, যারা এখানে থাকবে তাদের জন্য যে সুযোগ-সুবিধা রাখছেএটা কিন্তু সাধারণত কোনো ডেভেলপাররা রাখে না।’ গত শনিবার দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

তিনি বলেন, ‘এখানে লেক আছে, মাঠ আছে সবকিছু আছে। আমি মনে করি এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশের জন্য। এটা স্মার্ট সিটি এবং যেটা স্মার্ট সিটি বলে সাধারণত সেটাই রূপায়ণ সিটি প্রমাণ করেছে। যারা এখানে বসবাস করবে তারা কোনো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে না। সব সুযোগ-সুবিধা তারা এখানে রেখেছে। এই যে খোলামেলা পরিবেশ, বড় বড় রাস্তাএটা অনেকেই চিন্তা করে না।

৬৩ শতাংশ ফাঁকা জায়গা নিয়ে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেট কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা গড়ে উঠেছে ১৩৪ বিঘা জমিতে। আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রো রেল ও বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) মতো নানা অবকাঠামো সংলগ্ন হওয়ায় রূপায়ণ সিটি উত্তরার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সিটিতে একই গেটের ভেতরে রয়েছে সবুজ ঘাসের খেলার মাঠ, প্রিমিয়াম কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাইভিলা, প্যান্থহাউজ, সুইমিং পুল, মসজিদ, ক্লাবহাউজ ও কর্নার শপ। এছাড়াও থাকছে বিশ্বমানের শপিং মল, অফিস টাওয়ার, পাঁচ তারকা হোটেল।

এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘আজকে আমরা আনন্দিত যে আমাদের জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মহোদয় রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন। এই পরিদর্শনে উনি আমাদের এই স্বীকৃতি দিয়েছেন যে, রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশে প্রথম স্মার্ট সিটি এবং স্মার্ট সিটির ক্ষেত্রে এটি সামনের দিকে এটি রোল মডেল হবে। তার এ স্বীকৃতি রূপায়ণ সিটি উত্তরাকে আধুনিকায়ন এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ করার ক্ষেত্রে আমাদের উদ্বুদ্ধ করবে।’ 

এর আগে অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল ও রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। অতিথিরা পুরো প্রকল্প ঘুরে দেখেন এবং রূপায়ণ সিটি উত্তরার বর্তমান অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, ফুটবলার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আবদুল গাফফার, রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এম মাহবুবুর রহমান, দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলি পিপলস টাইমের সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত