রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। এ সময় উদ্ধার করা হয় মাদকদ্রব্য।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ১২৭২ পিস ইয়াবা, ২৬৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৪৮০ গ্রাম গাঁজা ও ২০৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে।
