নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার ভোর ৩টায় রাজধানীর সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা আল-আমিন দুলালের বিদেহী আত্মার শািন্ত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
