রিয়েলমি আনছে বড় ডিসপ্লের স্মার্ট টিভি

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১২:২৭ এএম

টিভির পাশাপাশি নতুন স্মার্ট ক্যামেরা, সাউন্ডবার সিস্টেম, ইলেকট্রিক টুথব্রাশ, রিয়েলমি স্মার্ট প্লাগ, সেলফি ট্রাইপড এবং ইয়ার বাডসহ একাধিক প্রযুক্তি পণ্যের পর এবার বড় ডিসপ্লের স্মার্ট টিভি আনল রিয়েলমি। রিয়েলমি স্মার্ট টিভি এসএলইডি ফোরকে’র এই টিভিটি ৫৫ ইঞ্চির। বিশ্বের প্রথম এসএলইডি টেকনোলজির টিভি এটি।

রিয়েলমির নতুন এই স্মার্ট টিভিটি চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। টিভির ডিসপ্লের রেজলিউশন ৩৮৪০ী২১৬০ পিক্সেল এবং স্ক্রিন রেশিও ১৬: ৯। এতে রয়েছে মিডিয়াটেক ৬৪ বিট কোয়াড কোর প্রসেসর ও ১৬ জিবি স্টোরেজ। নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিওর মতো অ্যাপস বিল্ট ইন পাওয়া যাবে নতুন এই স্মার্ট টিভিতে। ২৪ ওয়াটের ৪টি স্পিকার রয়েছে, যা ডলবি অডিও সাপোর্ট করবে।

রিয়েলমির দেওয়া তথ্য মতে, প্রিমিয়াম বেজেল লেস ডিজাইনের সঙ্গে আসা এই টিভিতে রয়েছে ১০৮ শতাংশ এনটিএসসি ওয়াইড কালার গামুট সাপোর্ট। গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করার সুবিধা ছাড়াও গ্রাহকরা নিজের পছন্দের অ্যাপগুলো অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। কানেকটিভিটির জন্য এই স্মার্ট টিভিতে রয়েছে ওয়াই-ফাই ও ব্লুটুথ ৫.০। এতে তিনটি এইচডিএমআই পোর্ট ও দুটি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। টিভিটির গ্রস ওয়েট ১২.৮ কেজি। ভারতে এই মডেলের টিভিটির দাম নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৯৯৯ রুপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত