দেশে ১৩৪ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০৩:৫৪ পিএম

দেশে করোনাভাইরাসের প্রকোপ কমার আভাস মিলছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে, যা ১৩৪ দিনের মধ্যে সর্বনিম্ন।

চব্বিশ ঘণ্টার হিসেবে এর আগে দেশে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা ঘটেছিল ২৮ মে, সেদিন ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা পরিস্থিতি তুলে ধরে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে ১৭ জনসহ দেশে ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫ হাজার ৪৭৭ জনে।

চব্বিশ ঘণ্টায় ১১ হাজার ২৫৬ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৭৮ জনের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫৯৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত