মধ্যপাড়া পাথর খনির জিটিসি ৫২ জন শিক্ষার্থীকে দিল উপবৃত্তি

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৯:৫৫ এএম

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র সমাজ কল্যাণ সংস্থা ‘জিটিসি চ্যারিটি হোম’ খনির শ্রমিকদের ছেলেমেয়ে যারা উচ্চ শিক্ষায় অধ্যয়নরত তাদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করেছে।

শুক্রবার বিকেল ৪টায় ৫২ জন শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এ উপবৃত্তির অর্থ তুলে দেন খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন জিটিসি’র চিফ অব সিকিউরিটি এন্ড ওয়েল ফেয়ার (অব.) মেজর এম এ রাজ্জাক, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. শাহাবুদ্দিন শাহ, হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শাহ, জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক মুস্তাক আহম্মেদ খাঁন, এ জে এম আব্দুল ওয়াহেদ, মো. জাহিদ হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা। 

এরপর ননএমপিওভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের জন্য বিগত মাসের আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি অক্টোবর মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতে আর্থিক অনুদানের ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এছাড়াও খনির এলাকাবাসীর জন্য এ ‘জিটিসি চ্যারিটি হোম’ বিশেষজ্ঞ (এমবিবিএস) ডক্তার কর্তৃক সপ্তাহে ৫ দিন বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। 

জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র  মাইনিং কোম্পানি জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানি ট্রেস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করেছে।

এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের অধীনে কর্মরত খনি শ্রমিকসহ সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শ্রমিকদের উচ্চশিক্ষায় অধ্যয়নরত সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত