জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মো. সুরুজ্জামান নৌকা প্রতীকে, মো. মনির আহমেদ ধানের শীষ প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে মশিউর রহমান বাদল ও টেলিফোন প্রতীকে মো. মাহাবুব রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসলামপুরের নির্বাচনী কর্মকর্তা হোসনে আরা জানান, ৯টি ভোট কেন্দ্রে ৭১টি ভোট কক্ষে ২০ হাজার ৯৯৭ জন ভোটার যার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৪৪ জন আর নারী ভোটার ১০ হাজার ১৩২ জন তাদের ভোট প্রয়োগ করবে।
উল্লেখ্য,২০১৯ সালের ১৩ নভেম্বর নোয়ারপাড়া ইউনিয়েনের নৌকা প্রতীকের চেয়ারম্যান গোলাম মোস্তফার মৃত্যুর পর এই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
