সিলেট নগরীতে ছিনতাইসহ একাধিক মামলার আসামি রায়হান আহমদ (৩০) গণপিটুনিতে নিহত হয়েছে।
রবিবার সকালে নগরীর কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান নগরীর আখালিয়ার নেহারিপাড়ায় ভাড়া বাসায় থাকত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার জানান, সকালে কাস্টঘর এলাকায় ছিনতাইর প্রস্তুতিকালে রায়হানকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জ্যোতির্ময় সরকার জানান, নিহত রায়হানের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
