২৫ বছর একই নম্বরে লটারি কেটে বাজিমাত

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০২:২১ এএম

কথায় বলে, সবুরে মেওয়া ফলে। সেটাই সত্যি হল আয়ারল্যান্ডের এক পরিবারের ক্ষেত্রে। বছরের পর বছর একই নম্বরের লটারির টিকিট কেটে ভাগ্য ফিরে গেল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকা।

আয়ারল্যান্ডের কিলকেনির এই পরিবারের প্রধান ঠিক করেন, একই নম্বরের লটারির টিকিট কাটতে থাকবেন। বিশ্বাস ছিল, একদিন না একদিন এই নম্বরে বড় কোনও পুরস্কার মিলবেই মিলবে। এই লটারি অভিযানে তিনি পরিবারের সবাইকে সামিল করে নেন। পরিবারের সবাই পালা করে ওই একই নম্বরের লটারির টিকিট কেটে চলেন বছরের পর বছর। আর সেটা চলে ২৫ বছর ধরে।

ওই পরিবার সম্প্রতি সেই প্রিয় নম্বরে ভরসা রেখেই জ্যাকপট জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকা।

পরিবারের প্রধান জানিয়েছেন, এত দিন তারা বেশ আর্থিক সমস্যায় ছিলেন। লটারিতে কোটি কোটি টাকা পেলেও এখন কোনও বিলাসিতা নয়, ঋণ শোধ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত