ঝিনাইদহ সদর উপজেলার কেচমত হরিশংকরপুর গ্রামে সেচ পাইপের মধ্যে আটকা পড়ে মোহাম্মদ আলী (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে ওই উপজেলার গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী কেচমত হরিশংকরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, হরিশংকরপুর গ্রামের মাঠে পানির ক্যানালে গোসল করতে গিয়ে পাইপের মধ্যে আটকা পড়ে মোহাম্মদ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
