৩০ হাজার দর্শক!

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০১:৩৯ এএম

কীসের করোনা ভয়। মাঠভর্তি দর্শক। তাই সামাজিক দূরত্বের প্রশ্ন নেই। মুখে মাস্কও নেই। নিউজিল্যান্ডের একটি রাগবি ম্যাচে এটাই ঘটতে দেখা গেছে। প্রায় ৩০ হাজার দর্শক গ্যালারিতে গাদাগাদি বসে খেলাও দেখেছে। দর্শকভর্তি স্টেডিয়ামের ওই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে কেউ কেউ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেনের প্রশংসাও করেছেন। একজন লিখেছেন, ‘এটা নিউজিল্যান্ডের রাগবি ম্যাচের ছবি। এটাই হয় যখন সরকার যোগ্য হয় এবং দেশবাসীর সেই সরকারের ওপর আস্থা থাকে।’ অন্য একজন লিখেছেন, ‘আমরা ঘরে বসে ম্যাচ দেখছি। আর এটা মনে রাখুন, নিউজিল্যান্ডের ছবি।’ গত  জুনে পুরোপুরি করোনামুক্ত হওয়ার কথা ঘোষণা দিয়েছিল নিউজিল্যান্ড। তারপর আবার করোনা সংক্রমণ বারতে শুরু করায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। বর্তমানে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে। মানুষের মনেও ভয় কমেছে। স্টেডিয়ামে ভিড় তার প্রমাণ। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত