৯৫০০ কোটি রুপির শেয়ার বাইব্যাক করবে উইপ্রো

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০২:০৪ এএম

বিনিয়োগকারীদের কাছ থেকে ২৩ দশমিক ৭৫ কোটি শেয়ার বাইব্যাক করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ভারতের বহুজাতিক তথ্যপ্রযুক্তি কোম্পানি উইপ্রো পর্ষদ। উদ্যোক্তারাও এই বাইব্যাক কার্যক্রমে অংশ নেবেন। বাইব্যাকের মাধ্যমে ৯ হাজার ৫০০ কোটি রুপি মূল্যের শেয়ার কিনে নেবেন তারা।

অনলাইন সংবাদমাধ্যম মানি কন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়,  প্রতি শেয়ার ৪০০ রুপিতে কিনবে কোম্পানিটি।

নিয়ন্ত্রক সংস্থায় এক আবেদনে উইপ্রো জানিয়েছে, কোম্পানির পর্ষদ বিদ্যমান বিনিয়োগকারীদের কাছ থেকে ২৩ দশমিক ৭৫ কোটি শেয়ার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে উইপ্রো। গতকাল ৩৭৫ রুপি ২০ পয়সা ক্লোজিং প্রাইস অনুযায়ী শেয়ারহোল্ডারদের ৬ দশমিক ৭ শতাংশ প্রিমিয়াম দিয়েছে প্রতিষ্ঠানটি। বাইব্যাক আকার কোম্পানির মোট পরিশোধিত ইক্যুইটি শেয়ার মূলধনের ৪ দশমিক ১৬ শতাংশ। পর্ষদ সভায় উইপ্রো জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি নিট মুনাফা করেছে ২ হাজার ৪৬৫ দশমিক ৭ কোটি রুপি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩ শতাংশ কম। ওই সময় নিট মুনাফা হয়েছিল ২ হাজার ৫৫২ দশমিক ৭০ কোটি রুপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত