বিসিবি প্রেসিডেন্ট’স কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি তামিম একাদশ ও নাজমুল একাদশ। হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নামজুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগের ম্যাচের একাদশে না থাকলেও, আজ তামিম একাদশে ফিরেছেন আকবর আলি। তাকে জায়গা করে দিতে মুস্তাফিজুর রহমানকে সুপার-সাব হিসেবে রেখেছে তামিম একাদশ।
নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে নাজমুল একাদশ।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের কাছে হেরে প্রতিযোগিতা শুরু করেছে তামিম একাদশ। ফলে মনঃস্তাত্বিক দিক থেকে এ ম্যাচে তামিমদের চেয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে নাজমুলরা।
এই ম্যাচেও শুরুটা ভালো হয়নি তামিমদের। শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে আছে তারা।
