অপরাধীর পরিচয় একটাই সে অপরাধী: প্রতিমন্ত্রী পলক

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৯:০৯ পিএম

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী অপরাধীদের বিরুদ্ধে জিরো টরালেন্স ঘোষণা করেছেন। অপরাধীর কোন দলীয় ও রাষ্ট্রীয় পরিচয় নাই। তার একটাই পরিচয় সে অপরাধী। আর অপরাধী যতোই শক্তিশালী হোক তার ক্ষমা নাই।

শনিবার সিংড়া উপজেলা আম চত্বরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন। 

পলক আরও বলেন, বিগত ১১ বছরে প্রধানমন্ত্রীর সুশাসনের বদৌলতে ও বাংলাদেশ পুলিশের সাহসী পদক্ষেপের ফলে চলনবিল থেকে ডাকাতি- সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করতে পেরেছি। 

সমাবেশে সিংড়া থানার ওসি নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ইউএনও মোছা. নাসরিন বানু, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. শামিমা হক রোজি প্রমুখ।

এর আগে প্রস্তাবিত পৌর শিশুপার্কের পাশে জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউট এর একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রতিমন্ত্রী পলক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত